Skip to content

Akash's Poetry

Verses and fragments, written under the sky.

দায়মুক্তি

July 2026

তোমার চেনা নদীতে একদিন কদম ফুলের বৃষ্টি হোক। চরের সকল দূর্বাঘাস ঢেকে যাক

Read →

ফেরা

July 2026

হাত বাড়িয়ে বাতাস ধরি পকেটে পুরি ঘুমের হাই। আলো দূষণে চোখ ধাধিয়ে

Read →

অচল

July 2026

ঝাউ মেহগনির ডাল ভেঙ্গে পড়ছে ভাদ্র দুপুরের ঝাঝালো রোদ।

Read →

একক

July 2026

সাত্ত্রিশ বছর পর যদি হঠাৎ দেখা হয় তোমার আমার, সুখোমিটারে মেপে দেখতে চাই কে বেশি সুখী? আমি? নাকি তুমি? মেপে দেখতে চাই তোমার দেওয়া একটা জংলি টগরের ডাল

Read →

কুড়েঘর ঠায় দাঁড়িয়ে

July 2026

কুড়েঘর ঠায় দাঁড়িয়ে। বাম পাশে তার নিয়ম করে নিত্য চলে ট্রেন। পলকের গতিতে হাজার মোটর পাড়ি দেয় তাকে ডান পাশ দিয়ে প্রতিদিন। পেছনের ক্ষেতে বৃষ্টির জমা পানিতে ফোটে একটা সাদা শাপলা ও কিছু নাম জানা বুনোফুল।

Read →

অপেক্ষায় হবো গাছ

July 2026

একজীবন সমান শুকনো ফুলে ভর্তি তেত্রিশটা নৌকা তিতাসের জলে ভাসিয়ে দিয়ে আমি প্রতীক্ষা করছি আরেকটি জীবনের। প্রতীক্ষা করছি যদি উলটো ঢেউয়ে ভেসে ফেরত আসে একটি ফুলও। কচুরিপানার চাদরের ভাজে যদি ফেরত আসে একটি সন্ধ্যাও। ফিরে আসা সে ভাসা ফুলে যদি চেপে আসে কোন জল-ফরিঙ।

Read →

জ্বরের প্রলাপ

July 2026

বাশের চেয়ে শক্ত বেশি ইচড়ে পাকা কঞ্চি ভুরুর উপড় উতলে উঠছে কপাল আড়াই ইঞ্চি। লালচে চোখে টলমলিয়ে ঘুম দিয়ে যায় হাই গ্রীষ্ম মাসে ফ্যানের নিচে কাথা কোথায় পাই? খোলা কানে শুনছি শুয়ে খিদেয় শিশুর কান্না

Read →

প্রতিহিংসার খাতা

June 2026

আমি লিখতে চাই। কলমের নিব কাগজে ঘষে ভুলে থাকতে চাই দালানের হাহাকার। ফিরে পেতে চাই তিন বছর বয়সের ঈদের আনন্দ। দু হাত প্রসারিত করে ছুটে যেতে চাই ধান খেতের আল চিড়ে।

Read →

ঘুম কামলা

June 2026

চোখ ধাধানো অন্ধকারে ঘুম খুজতে গিয়ে হাতরে পাই পুরোনো স্মৃতি।

Read →