Skip to content
← Back To All Poems

ফেরা

হাত বাড়িয়ে বাতাস ধরি পকেটে পুরি ঘুমের হাই। আলো দূষণে চোখ ধাধিয়ে আকাশ-গঙ্গার দিক হারাই। যান-জোয়ারে উপচে পড়ে মহা-রাস্তার খেয়ার ঘাট। চায়ের স্টলের কাচের কাপে বন্দী মনের খেলার মাঠ। ট্রাফিক লাইটের লাল বাতিতে চোখে দেখি সরষে ফুল, কাগজের নাও ভাসিয়ে কলম বেয়ে পাই না কূল। ল্যাম্পপোস্টটা সূর্য ডোবায় আড়াল করে চাদের রথ। জায়নামাজে মায়ের দোয়া বাবার চোখে চাওয়া পথ। কালকে বাচার স্বপ্ন নিয়ে রোজ ফিরে যাই বাড়ি। বাড়ি ফিরলেও ঘর ফিরিনা ঘরের সাথে আড়ি।

July 2026