Akash's Poetry
Verses and fragments, written under the sky.
নাকফুল
June 2026তোমার অমাবস্যায় শালবন ঘন চুলে আমার আঙ্গুল যেন একদল আবাধ্য হরিণ। দিগবিদিক বেড়ায় এক একটা এক এক দিক।
Read → Featuredসোয়াই
June 2026পিঠে ঘাস বুকে আকাশ ঠেকিয়ে, সমস্ত ইন্দ্রিয় দিয়ে আমার আজন্ম তৃষ্ণা মেটাচ্ছি শান্ত এক সন্ধ্যায়। দূরে কোথাও তটস্ত এক কিশোর রাখাল
Read → Featuredপঞ্চম মাত্রা
May 2026রাতের স্বচ্ছ বিকারে দৈর্ঘ প্রস্থে তিন মাত্রায় উপচে পরে অন্ধকার। তোমার মস্তিষ্কে নিউরনের জঙ্গল ভেঙ্গে
Read → Featuredবিদায়
May 2026বালির কণা চমকে উঠে তাইগ্রিসের জলে। খেজুর বাগান ডুবে যায় মরিচিকার তলে। পথিক হারায় উটের পিটে দিকের বিহব্বলে।
Read → Featuredঅপেক্ষায় হবো গাছ
July 2026একজীবন সমান শুকনো ফুলে ভর্তি তেত্রিশটা নৌকা তিতাসের জলে ভাসিয়ে দিয়ে আমি প্রতীক্ষা করছি আরেকটি জীবনের। প্রতীক্ষা করছি যদি উলটো ঢেউয়ে ভেসে ফেরত আসে একটি ফুলও। কচুরিপানার চাদরের ভাজে যদি ফেরত আসে একটি সন্ধ্যাও। ফিরে আসা সে ভাসা ফুলে যদি চেপে আসে কোন জল-ফরিঙ।
Read →কুড়েঘর ঠায় দাঁড়িয়ে
July 2026কুড়েঘর ঠায় দাঁড়িয়ে। বাম পাশে তার নিয়ম করে নিত্য চলে ট্রেন। পলকের গতিতে হাজার মোটর পাড়ি দেয় তাকে ডান পাশ দিয়ে প্রতিদিন। পেছনের ক্ষেতে বৃষ্টির জমা পানিতে ফোটে একটা সাদা শাপলা ও কিছু নাম জানা বুনোফুল।
Read →জ্বরের প্রলাপ
July 2026বাশের চেয়ে শক্ত বেশি ইচড়ে পাকা কঞ্চি ভুরুর উপড় উতলে উঠছে কপাল আড়াই ইঞ্চি। লালচে চোখে টলমলিয়ে ঘুম দিয়ে যায় হাই গ্রীষ্ম মাসে ফ্যানের নিচে কাথা কোথায় পাই? খোলা কানে শুনছি শুয়ে খিদেয় শিশুর কান্না
Read →প্রতিহিংসার খাতা
June 2026আমি লিখতে চাই। কলমের নিব কাগজে ঘষে ভুলে থাকতে চাই দালানের হাহাকার। ফিরে পেতে চাই তিন বছর বয়সের ঈদের আনন্দ। দু হাত প্রসারিত করে ছুটে যেতে চাই ধান খেতের আল চিড়ে।
Read →ঘুম কামলা
June 2026চোখ ধাধানো অন্ধকারে ঘুম খুজতে গিয়ে হাতরে পাই পুরোনো স্মৃতি।
Read →চক্র
June 2026বালির দেহ ক্ষয়ে যায় সাদা কাকের ঠোকরে। মাথায় বসে সেটা খায় এম্পেরের রয়াল মগজ।
Read →শেকল
June 2026চোখের চাকুতে রাতের বুক চিরে ইটের ছাদ ফুড়ে উপভোগ করি রুপালী গ্রহ নক্ষত্রের সংসার। নাকের ডগায় ঘুরন্ত সিলিং ফ্যান ছাড়িয়ে হাত বাড়িয়ে ধরি গোলাপী মেঘ।
Read →শৈশব
June 2026মনে পড়ে সেই দিন গুলো, ঘুড়ির সুতোয় নাটাই বেধে আকাশ উড়ানোর বিকেলগুলো। আল ডিঙ্গিয়ে ঘাস ফড়িংয়ের সাথে ক্ষেত চড়ানো সময়গুলো।
Read →যদুবা
June 2026আষাড়ের এক সন্ধ্যায় চাদের গাড়িতে চেপে আমি পৌছেছিলাম ছিমছাম থানচিতে।
Read →