Skip to content
← Back To All Poems

পঞ্চম মাত্রা

রাতের স্বচ্ছ বিকারে দৈর্ঘ প্রস্থে তিন মাত্রায় উপচে পরে অন্ধকার। তোমার মস্তিষ্কে নিউরনের জঙ্গল ভেঙ্গে ভুমিকম্পের ফাটলে প্রতিদিন জেগে উঠছে নতুন নতুন নদী। আমার নিলয় ফুড়ে, অলিন্দ পেড়িয়ে, ঘাস ছাড়িয়ে, মাটি ভেদে মাথা চাড়া দেয় একটা অর্জুন গাছ। মুখে হাসি লেপ্টে, পছন্দের শার্টটা গায়ে, বন্দি হয়ে থাকি সোনালী ফ্রেমটায়। ফুটপাথ মাড়িয়ে, গাড়িতে কার্বন পুড়িয়ে, তুমি দিব্যি দেখে যাচ্ছো একের পর এক সূর্যোদয়। অবদান রেখে যাচ্ছো মুদ্রাস্ফীতিতে। তোমার সরন ঘটে এ থেকে বি-তে সময়ের চতুর্থ মাত্রায়। এক দুই চার পেরিয়ে আমি উবে গেছি পঞ্চম মাত্রায়, তোমাতে।

May 2026