Skip to content
← Back To All Poems

সমর্পণ

আমার চিলেকোঠার শখ তাতে খাচায় বন্দি বক আমার ঘড়ির ভাঙ্গা কাচ আমার কাল কিংবা আজ আমার সব কিছুতেই তুমি। আমার চ্যাপ্টা বালিশ খানি পাশের গ্লাসে অর্ধেক পানি আমার ধোয়ার নিকোটিনে তুমি বাড়ছো দিনে দিনে ঋনে তোমার, যাচ্ছি ডুবে আমি। আমার জানালার ঐ চাঁদ তাতে মিথ্যে ঘুমের ফাদ আমার সিলিং ফ্যানের হাওয়া কিছু তুচ্ছ চাওয়া পাওয়া সবই তোমার, তুমি সবার চেয়ে দামী। আমি চশমার সাদা ফ্রেমে তুমি আসো যখন নেমে তোমার পায়ের জোড়া নুপুর ভাঙ্গে আমার অলস দুপুর। ধরে হাতটি তোমার আমি নামি সুখের বিলে নামি।

July 2026