সমান্তরাল
তোমার আমার জ্যামিতিক সমীকরণে
আমি হারিয়েছি আমাকে।
জলের পদ্মের মোহে
আমি মাড়িয়ে এসেছি তীরের ঘাসফুল।
পূর্ণ জোছনার অবগাহনে
নস্যাৎ করেছি আধারের প্রশান্তি।
প্রত্যাশার সমকোন রক্ষায়
লম্ব অতিভুজের ভারে খুইয়ে দিয়েছি ভুমিও।
পদ্মের মালায় শ্বাস পেচিয়ে
পুর্নিমায় হৃদয় ঝলসে, অবশেষে
মোহের ত্রিভূজ ভেঙ্গে চোখ খুলে দেখি
তুমি আমি বরাবরই ছিলাম সমান্তরাল।