Akash's Poetry
Verses and fragments, written under the sky.
অপেক্ষা
December 2025কাক ডাকা ভোরে, কুয়াশা চাদরে, পুকুরের পাড়ে, মুক্তো শিশিরে তোমার হাত ধরে হাটতে বাকি, তুমি আসবে নাকি? তুমি আসবে নাকি? কাক ডাকা ভোরে, কুয়াশা চাদরে, মুক্তো শিশিরে,
Read →স্বার্থপর
December 2025তোমারে ছাড়ার আমার সাধ্য নাই। তোমারে রাখার আমার সামর্থ্য নাই। তোমারে ভুইলা যাওয়ার কোন উপায় নাই। তোমার যতটুক সুখ প্রাপ্য, সেটা দেয়ারও আমার যোগ্যতা নাই। একমাত্র তুমি বাদে, তোমারে দেওয়ার আমার কিছুই নাই।
Read →পরিচয়
December 2025সহস্র শতাব্দীর যে পরিচয়, অপ্রাপ্তির বিরহে তা ভুলে যাবার নয়। আন্ত-আনবিক যে ঘনিষ্ঠতা, উপেক্ষা, অপেক্ষায় তা কমে যাবার নয়। লোকে যারে পাগল বলে সে পাগল না হলেই কেবল প্রেমিক হয়।
Read →আকাঙ্ক্ষা
December 2025আমি জানি, সাগরপাড়ে ঝলসে উঠা বালির মতো, মহাকাব্যে একফোটা নীল কালির মতো, সৌন্দর্য আর রুপে-গুনে তুচ্ছ আমি। তবুও তোমায় দিতাম, শ্রাবন-স্নিগ্ধ কদমফুল আর কেয়া যতো, ভাদ্রে-ভাসা সাদা বক আর দেয়া যতো, সঙ্গে দিতাম মম প্রনয় গুচ্ছ আমি। সেদিন তবে,
Read →চাই অভিশাপ
December 2025সে বললো: তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে।
Read →সে
December 2023নিরেট নিরঙ্কুশ নির্জনতায় নিপুণ নৈপুণ্যে, যেটুকু সম্ভাব্য সুখের স্বপ্ন আমি দেখেছিলাম। তার পুরোটায় ছিলো সে।
Read →ইচ্ছা
December 2023চলো একদিন তারা গুনি এক চাদরে। গুনবো আমি, তুমি রাখবে হিসেব ধরে। উত্তর-দক্ষিন বইবে পৌষের হিমেল হাওয়া। দুটি কাপে ঈষদুষ্ণ চায়ের ধোয়া। ধ্রুবমাতা, কালপুরুষ সব এক এক করে
Read →প্রেরক
December 2023শতাব্দীর সভ্যতা ধূলোয় মাড়িয়ে, আলোকবর্ষের দূরত্ব পায়ে পেরিয়ে, জীবনে যে সুখ আসে, তুমি তার বাহক হইয়ো, তুমিই হইয়ো প্রেরক।
Read →বরফ
December 2023বকুলের ব্যকুল বাসে রজনীগন্ধার গন্ধে, পদ্যের পঙক্তিতে আর গীতের সুর-ছন্দে, যেচেছিলাম প্রনয় তাহার হাজার দ্বিধাদ্বন্দে। তাহার তাতে মন গলেনি "আমিও বাসি" সে বলেনি। তাইতো আমার অমাবস্যা,
Read →