Skip to content
← Back To All Poems

দায়িত্ব

বৈশাখী পুর্নিমার ঐশ্বর্য্য দেখি, দেখি দীনহীনের আমরন হা-হুতাশ। নগরের ধাধানো চাকচিক্য দেখি, দেখি কুড়েঘরের ঘুনে খাওয়া বাশ। রঙ্গিন জলের ফোয়ারা দেখি, দেখি জলবিহীন খা খা শষ্যের মাঠ। এসির শীতে কাপতে থাকা বাবু দেখি, দেখি অনিশ্চয়তায় ঘর্মাক্ত ললাট। প্রাচুর্য, দৈন্য দুই-ই দেখি, দেখি জগৎজুরে অসমতা পাহাড় সমান। গৌন আমি, অপরাগ, তবুও কাদে প্রগলভ, অনুকম্পিত মানব প্রাণ। হে নতুন, তোমায় সপে যাই আজ, দায়িত্ব সব সাম্য আনার। মনে রেখো এক ছিলো যে অধম, বেচতো আয়না দেশে কানার।

April 2026