Skip to content
← Back To All Poems

স্বকীয় ভিন্নতা

শরৎের কোপা কোপা মেঘে ভরা আকাশ যেন, বৃষ্টির অপেক্ষায়, লাঙলে চষা এক খন্ড চাষের জমিন। ধানের ভরে নুইয়ে পড়া এক একটা ধান গাছ যেন, অভিজ্ঞতা আর জাগতিক চাপে পৃষ্ট, এক কৃষান প্রবীন। একই আকাশে কেউ যখন পড়ে উদাস কবিতা, কারো চোখে ভাসে সেখানে প্রেয়সির মুখ। গৃহীনি যখন ধান বেচে গয়নার স্বপ্নে বিভোর, মহাজনের আসে সুদের টাকা পাওয়ার সুখ। একই আলো, একই বাতাস, একটাই তো পৃথিবী, সবার স্বপ্ন আলাদা, দেখার চোখও আলাদা, কেউ যখন গড়ায় ব্যস্ত, অন্যে হারায় সবই।

April 2026