Skip to content
← Back To All Poems

একক

সাত্ত্রিশ বছর পর যদি হঠাৎ দেখা হয় তোমার আমার, সুখোমিটারে মেপে দেখতে চাই কে বেশি সুখী? আমি? নাকি তুমি? মেপে দেখতে চাই তোমার দেওয়া একটা জংলি টগরের ডাল আর বইয়ের ভাজে শুকানো দুই গুচ্ছ ভাটফুল। সমষ্টিগত ভাবে এদের ওজন বেশি? নাকি ভারী আমার ৩৩ বছর ২মাস ১৩ দিনের জীবন? জানতে চাই, আমার জোনাকী-বিহীন নিঝুম প্রান্তর আলোকিত করতে তোমার কতগুলো কিশোরী-উজ্জ্বল হাসির প্রয়োজন। ঘন্টা, দিন, আলোকবর্ষে বুঝতে চাই তুমি আমার কতটা নিকটে। দেখতে চাই হাটুজল ভেঙ্গে, তোমার জন্য নিয়ে আসা কচুরি ফুল কতটা সাদা, আর কতটা গাঢ় বেগুনী। কাকতাড়ুয়ার মতো হাত প্রসারিত করে মাপতে চাই আকাশের ক্ষুদ্রতা। তোমার এককেই আমি মেপে দেখতে চাই আমার সুখ দুঃখ এবং জীবন।

July 2026