Skip to content
← Back To All Poems

শেকল

চোখের চাকুতে রাতের বুক চিরে ইটের ছাদ ফুড়ে উপভোগ করি রুপালী গ্রহ নক্ষত্রের সংসার। নাকের ডগায় ঘুরন্ত সিলিং ফ্যান ছাড়িয়ে হাত বাড়িয়ে ধরি গোলাপী মেঘ। ছারপোকা আর মশার কয়েলের ধোয়ায় ইঞ্চি মিনিট করে বাড়ছে সমুদ্রপৃষ্ঠ থেকে আমার উচ্চতা। বুকের খাচার ওঠা নামার তালে তালে নাসিকা দিয়ে ঢোকে আর বেরোয় স্মৃতি। হিলিয়াম বেলুনের ন্যায় ফুলছি আমি পলকে পলকে। ভেবেছিলাম একটা কবুতর উড়িয়ে দিয়ে কমবে বুকের ওজন। কিন্তু প্রথম পাওয়া সেই বকুলের শেকল ছিড়তে পারলাম কই?

June 2026