Skip to content
← All poems

নীলাভ মোহ

মম তৃষ্ণার্ত বক্ষ-পিয়াস মেটায় কেবল তব তৃপ্ত, সজল, ডাগর আখি। উন্মাদ অশ্বতর উচাটন চিত্ত মম আপনার নীলাভ মোহে রেখেছো বাধি। এন্টার্কটিকা হতে উদীচির মেরু যেথায়ই বাসি, মম অন্তীম গন্তব্য তুমি। মম কামনা বাসনা সকলই ফুরায় তব প্রশস্ত, প্রশান্ত ঐ ললাট চুমি।

2026