Skip to content
← Back To All Poems

মুক্তি চাই

আমি জোনাকিদের মুক্তি চাই। বসন্ত থেকে স্বাধীনতা চাই সকল কোকিলের। বৈদ্যুতিক বাতির আন্ধকারকে তাড়াতে সকল জোনাকিদের আবার নবজম্ন চাই। যান্ত্রিক হর্নে বধির হতে চলা সব শিশুর জন্য প্রত্যাবর্তন চাই পুরাতন কোকিলের দলের। আমার ইচ্ছা সকল শপিংমল গুড়িয়ে সেখানে আবার ফলন আসুক সোনালী ধানের। সকল রাজকীয় প্রাসাদ ছেয়ে যাক শ্যাওলা, ছত্রাক, আর ফার্নের সবুজে। আমি বাচার অধিকার চাই পচিশে মরে যাওয়া জীবন্ত সকল যুবকের, কিংবা বিয়ের আসরে কোন গ্রামীন কিশোরীর। চাই তাদের স্বপ্নেগুলোর একটি লম্বা জীবন।

June 2026