← All poems এসো তুমি এসো, নয়তো বাজুক লোহিত সাগরে হুতীদের উল্লাস। আসবে তুমি? নাইলে কমুক ফিলিস্তিনে দগ্ধ শিশুর লাশ। নাইবা এলে, তবুও আসুক গাজায় খাদ্য, পানি, ত্রান। চাইনা তোমায়, যদি হাসে জেরুজালেম, পবিত্র সেই ভুমিতে যদি বাজে শান্তির গান। ← অপেক্ষা অপারগ →