Skip to content
← Back To All Poems

অপারগ

জীবনে তো কিসসুই করি নাই, সেই চিন্তায় কিছু করতে পারি না। অনেক দিন তো ধইরা করতাছি তাই, যা করি তা ছাড়তে পারি না। অনিশ্চিত ভবিষ্যতের ভয়ে যা করতে চাই, তা ধরতে পারি না। মইরা যামু সেই ভয়েই বাইচ্চা আছি, তাই তো সব ছাইড়া-ছুইড়া মরতে পারি না।

December 2025