Skip to content
← All poems

ধনী

কষ্ট লয়ে, কষ্ট সয়ে, সুখটা বুনি সুতোয়। নীল রঙের জামায় কষ্ট, আসবাবের তামায় কষ্ট, সুখটা হাতের মুঠোয়। কষ্টে ভাসি, কষ্ট পুষি, সুখটা জমাই ব্যাংকে। শূণ্যের শুণ্যতায় কষ্ট, "শ" এর পূর্ণতায় কষ্ট, সুখ নয়টি অঙ্কে। কষ্ট চিড়ে, কষ্ট ফেড়ে, বানাই সুখের খনি। তোমার জন্যই সবটা সুখ, তোমার মুখেই হাসিমুখ, সকল সুখ তোমায় দিয়ে কষ্টেই আমি ধনী।

2021