Skip to content
← Back To All Poems

বক্ষান্তর

কোন উকিল-মোক্তার কিংবা দলিল-দস্তাবেজে ছাড়াই সেদিন বক্ষান্তর ঘটেছিল দুটি হৃদপিণ্ডের। যার একটি ছিলো টুকটুকে, লাল। অন্যটি নীলাভ, বিষাক্ত। সেইদিন থেকে আমার গাঢ় কৃষ্ণবর্ণ ধীরে ধীরে ময়ুর পালকের রঙ ধারন করতে থাকে। আজ আমি এতটাই নীল যে সবুজ বসুন্ধরা ছাড়িয়ে আমার বসবাস নিকষ মহাশুন্যে কিন্তু আফসোস টুকটুকে সেই হৃদপিণ্ডটা আজ তোমার কাছেও নেই। তুমি সেটাও বদলে ফেলেছো নীলাভ আরেকটার সাথে।

December 2021