বউয়ের কাটা
আমার বউ বুদ্ধীমতি
রুপে গুনে সেরা অতি।
লেখাপড়ায় দারুন ঝোক
লবন দিয়ে মারে জোক।
সকাল বেলায় চেচিয়ে বেড়ায়
সারা বাড়ি উল্টে ফেলায়,
হারিয়ে গেছে মাথার কাটা,
কাল রাতেই তো ছিলো ওটা।
এ ঘর, ও ঘর, পাশের ঘরে
কাটা তাহার খুজে মরে।
খুজে একবার সিলিং ফ্যানে
আবার খুজে গোলার ধানে।
কোথাও নাই মাথার কাটা
দু:ছাই মুখে পড়লো ঝাটা?
মুখ ভার করে আমার পাশে
যখনই সে শুইলো এসে।
কট্টস করে শব্দ হলো
কি যেন এক ভেঙ্গে গেলো।
ঘুরে দেখি এ কাটা সেই
যার খুজে তার শান্তি যে নেই।
হোহো করে হাসি আমি।
তার চোখে জল এলো নামি।
আমি কেন ভাঙলাম কাটা
আমায় এখন মারবে ঝাটা।
মুছে জল বললো শেষে
নতুন একটা কিনবে যে সে।
অনেক করে বলে কয়ে
নতুন কেনার কথা দিয়ে
শান্ত শেষে করলাম তারে।
এখন তাই যাই বাজারে
মাথার কাটা কিনবো আজই
এই কথাতেই হলো রাজি।
এবার সে গেলো রাধতে
খোলা খোপা বাধতে বাধতে।
আমার বউয়ের বুদ্ধী অতি
বই পড়ে দশ দিন প্রতি।
ভেটকি মাছের মুখের হাসি।
তারেই আমি ভালো বাসি।