Skip to content
← Back To All Poems

ঘুম কামলা

চোখ ধাধানো অন্ধকারে ঘুম খুজতে গিয়ে হাতরে পাই পুরোনো স্মৃতি। আলোকবর্ষ পেরিয়ে এলেও, বন্ধ চোখের পাতায় মনে হয় আছে নিকটে অতি। ঘাড়ে নিঃশ্বাস ফেলে, অর্ধেক বালিশ দখল করে, মগজেও তাদের দখল বাড়ছে ক্রমশ। হাজার চিঠি এড়িয়ে, লাখ কথা ভোলার চেষ্টায় বছর পেরিয়ে এসেছি ষোল-শ। শিমুল ফুটে, তুলো ছাড়িয়ে, ঘনিয়ে এসেছে চাদরের আয়ুকাল, আছে বাকি অল্প। কবিতা থেকে রুপকথা, ওরা দখলে নিয়েছে সব, বেদখল দিয়েছে আমার সকল গল্প। ঘুমের গোসলে যদি ধুয়ে যায় কিছু পাপ, যদি আধার মুছে চোখে আসে স্বপ্নের নিম্নচাপ, সেই প্রতীক্ষায় চাদ ঢলে যায়, জোৎস্না বর্ষায় ভিজে রাত জেগে যায় অতৃপ্ত এক স্মৃতির মজুর, ছাপোষা এক ঘুম কামলায়।

June 2026