Skip to content
← All poems

সে

নিরেট নিরঙ্কুশ নির্জনতায় নিপুণ নৈপুণ্যে, যেটুকু সম্ভাব্য সুখের স্বপ্ন আমি দেখেছিলাম। তার পুরোটায় ছিলো সে। বিপন্ন বিভাবরীর বিনিদ্র বিজনে, যাপিত জীবন কিংবা সম্ভাব্য যোজনে, নিলয় অলিন্দ আর নিরাকার মনে ছিলো, আছে এবং থাকবে সে।

2023