স্বার্থপর
তোমারে ছাড়ার আমার সাধ্য নাই।
তোমারে রাখার আমার সামর্থ্য নাই।
তোমারে ভুইলা যাওয়ার কোন উপায় নাই।
তোমার যতটুক সুখ প্রাপ্য,
সেটা দেয়ারও আমার যোগ্যতা নাই।
একমাত্র তুমি বাদে,
তোমারে দেওয়ার আমার কিছুই নাই।
আমি বাদেও তোমার দুনিয়া আছে,
তুমি ছাড়া আমার দুনিয়াই নাই।
অন্যের ঘরে হয়তো তুমি সুখিই হইতা,
আমার সাথে হইবা যে তার গ্যারান্টি নাই।
অত:পর তবুও,
স্বার্থপরের মতো আমার তোমারেই চাই।