Skip to content
← All poems

রাত এবং প্রভাত

শ্রাবণ-সন্ধ্যায় ঈষদচ্ছ আকাশে উকি দেয় নব-পূর্নিমার চাঁদ, তখন তুমি প্রিয়জনের পাশে। চুমুক দিচ্ছ ধোয়া-উঠা চায়ে। আমিও তখন ব্যস্ত নগরীর মলিন ফুটপাতে ঘরে ফিরতে চাওয়া হাজারো মানুষের সাথে হাঁটছি আমার শ্রান্ত-জীর্ণ পায়ে। আধার নামলেই তুমি যখন আশ্রয় খুঁজো প্রেমহীন একটা নিরাপত্তায় চক্ষু বুজো সেই মানুষটার বুকে। আমিও তখন ব্যস্ত দোতলার ভাঙা ছাদে বিষণ্ণ মনে বাস্তবতার গারদে নিকোটিনেরে ধোয়া উড়াই, সুখে। তারপর? তোমার অপেক্ষা একটা সোনালী প্রভাতের আমার অপেক্ষা আরও একটা রাতের।

2021