প্রেম এবং হ-য-ব-র-ল-তা
আমি প্রণয়-প্রীতি আর
বাংলাদেশের কবি।
ছন্দে আঁকি বিরহ-বেদনার
গাঢ় সবুজ ছবি।
আমি বর্ষায় বলি
বৈরাগ্য-বিচ্ছেদ আর
কদমফুলের কথা।
শরতে লিখি নীল-নির্মল
একাকীত্ব, আর
কাশফুলের শুভ্রতা।
হেমন্তে দেখি কৃষক-ফসলের
প্রণয় আর পরিণতি।
সুর্য আর টোকাইয়ের প্রেমভাব
দেখেই ঘটে
জীর্ণ শীতের ইতি।
শুধু বসন্তেই আসে প্রেম
হাসে কৃষ্ণচূড়ার লাল।
গ্রীষ্মে আবার দগ্ধ-দুপুরে
বাউল-হাটে-গায়
একা, অনন্ত-অনন্তকাল।