Skip to content
← Back To All Poems

নই তুমি

হাজার সুর্যাস্ত বৃথা গেলো আমার তোমার অপেক্ষায়। বেলী আর কাঠগোলাপগুলো ঝরে গেলো খোপার আক্ষেপে। উত্তাল খরস্রোতা যে নদী, আজ তা সোনালী লতার চেয়েও সরু। অমাবস্যা আর পুর্ণ চাদের পার্থক্য আজ অস্পষ্ট খুব। আর দেখা হয়না অমিত্রাক্ষর কোন কবিতার সনে। চাইলে আমিও খুজতে পারতাম আরেকটা শালিক। চাইলে আমিও বুনতে পারতাম একটা বেনারসি স্বপ্ন। কিন্তু, এতসত খামতি নিয়ে, এতসব অভাব নিয়ে, আমি ঠকাতে চাইনি কাউকে, নিজেও চাইনি জিততে। হাজার হলেও গন্ধম তো আর আনার নয়। আমিও তো আর নই তুমি।

May 2026