কদমফুল
যেদিন বৃষ্টি হবে ইলশেগুড়ি,
তোমার হাতে কাচের চুড়ি,
আর একটা নিরেট কদমফুল,
আমরা হাঁটবো, আজন্ম-আকুল।
বঙ্গ, হরিকেল, গৌড়, হয়ে পুণ্ড্র,
সেন, মোঘল, গুপ্ত থেকে চন্দ্র;
আমরা হাটি, হেটেই চলি। পায়ে মাড়াই,
গঙ্গা, পদ্মা, ময়নামতির কূল।
সিংহ-আসন, মসলিন বসন,
মহুয়ার বদন, বা রাজকুমার মদন
সবই সুন্দর, আরো সুন্দর
তোমার হাতে কদমফুল।