Skip to content
← All poems

ইচ্ছা

চলো একদিন তারা গুনি এক চাদরে। গুনবো আমি, তুমি রাখবে হিসেব ধরে। উত্তর-দক্ষিন বইবে পৌষের হিমেল হাওয়া। দুটি কাপে ঈষদুষ্ণ চায়ের ধোয়া। ধ্রুবমাতা, কালপুরুষ সব এক এক করে তিমির-দুপুর, সুবহে সাদিক, সুশীল ভোরে।

2023