Skip to content
← All poems

চোখ-আখি-নয়ন এবং দ্বিধা

মানবদেহের প্রত্যেকটা অঙ্গই মস্তিষ্কের অধীন। শুধু চোখ ছাড়া। চোখের উপর একান্ত এবং একচ্ছত্র আধিপত্য মনের। আমি চাইলেই হাতকে আটকাতে পারি তোমাকে চিঠি লেখা থেকে। কিন্তু তোমার স্মৃতিতে যে আজও আমার আখি আর্দ্র হয় তা তো অস্বীকার করতে পারিনা। আমি চাইলেই মুখকে আটকাতে পারি তোমার নাম নেয়া থেকে। কিন্তু নয়ন বুজলেই যে তোমার মুখাবয়ব ভেসে উঠে, সেটা কি আটকানো সম্ভব? ভেবেছিলাম অন্ধ হবো, স্বইচ্ছায়। কিন্তু দ্বিধায় আছি। আচ্ছা, অন্ধরাও কি স্বপ্ন দ্যাখে?

2021