চাওয়া
চাওয়া বিফলে যে রুষ্ট হও
হওয়ার স্পর্ধা কোথায় পাও?
কি চাও? কেন চাও?
চাওয়ার স্পর্ধাই কোথায় পাও?
দিনে-রাতে, সন্ধ্যা-প্রাতে,
হুকুম তাহার অমান্যতে,
শিরোমণি, সেরা তুমি।
পরে-সম্মান, সৌজন্যতাও,
সুখের দিনে ভুলে যাও।
অহংকার আকাশ-চুমি।
সংকট যখন, ডুবে নাও,
তবেই খোদায় মুখ ফেরাও।
শিরনি মানত, আর ইবাদত।
কুমির চোখে জল ঝরাও।
চাওয়ার আগে ক্ষমা চাও,
বান্দার হক ফিরায়া দাও,
নিজগুনে অন্যে আর
মনোকষ্ট না ছড়াও।
খোদায় স্মরে, জীবে সেবে,
মানব-শ্রেষ্ঠ, প্রমান দাও।
তবেই কেবল খোদায় চাও।
সুখ, সমৃদ্ধি, স্বাস্থটাও।
খোদা অসীম, সর্বজ্ঞানী,
যাতে কল্যাণ তাহাই পাও।