বিপ্লবের জন্ম
বিপ্লব বেচে থাকে বিপ্লবীর কবরের দূর্বাঘাসে।
বিপ্লবীরা হারায়, সূর্য-উত্তাল রক্ত স্থিমিত হয়,
প্রতিবাদী বজ্রমুষ্ঠি হয়ে যায় শিমুল তুলার বালিশ।
পোড়াবাড়ির লাউফুলে তাও বিপ্লব একা হাসে।
মিছিল মিলায়, পোস্টার চাপা পড়ে,
গনগনে মশাল হয়ে যায় কেরোসিনের কুপি।
তবুও আটকায় নোঙর, উড়ে কবুতর,
উদ্দাম নদীর ডুবন্ত ডিঙায় বিপ্লব তবু ভাসে।
ঝড়ে লড়া নাবিক, অজানায় হাটা পথিক,
কিংবা একপাক্ষীক প্রেমে পাগল আশিক,
এরা সবাই বিপ্লবী। এদের মগজেই বিপ্লব বাড়ে,
সেকেন্ড, মিনিট, ঘণ্টা, আর দিন, সপ্তাহ, মাসে।