Skip to content
← All poems

বিচার

মরা লাশে চাদনী, নয়া ভেলা ভাসে না, সব ফুল ঝরে যায়, সুবোধ তো হাসে না। বসন্ত পেড়িয়ে ভাসে জরা আষাঢ়ে, মগজেতে ময়লা, সুবোধ তো ভাগাড়ে। ধর্ষকে ছেয়ে যায় কাগজের ফ্রন্ট পেজ, বিচারের সূর্যে ভাটা আজ, নেই তেজ। ওড়নায় গলা চেপে উড়ে যায় বোন আমার, জামিনের পাখাতে হাওয়া খায় বলাৎকার। বোনের লাশের খাটকিতে আজ, সুবোধ মরে, ঘুমায় সমাজ। কবরের মাটি জ্বলে হয়ে বুকে দাবানল, চেঙ্গিস হয়ে আজ ভাঙ্গি সেই যাতাকল, যার চাপে, দাদা-বাপে পার পায় পশুদল। ঘুমাক সুবোধ, আমি আজ ন্যায়পাল হবো নরক হতে টেনে তুলে পশুদের আজ শাস্তি দেবো। নিজ হাতে বোনের বিচার করেই তবে শান্তি পাবো। আমায় বলুক লোকে মধ্যযুগী বলুক আমানুষ আর বর্বর। সুবিচার, তা যেভাবেই হোক সর্বদাই তা সুন্দর।

2026