Skip to content
← All poems

বাসনা

স্বপ্নের সীমা-রেখা সুদীর্ঘ হোক, সুখ-সাম্পানের সওয়ারী হোক, সহস্র সুজনের সম্প্রীতি হোক, সাফল্য সর্বদা সুপ্রসন্ন হোক। তব প্রবৃত্তিই পরিপূর্ণ হোক, মম বাসনার চিতার আড়ে।

2022