← All poems আশা সুন্দরের সৌন্দর্যে সম্মোহিত সুজন তুমি, বাস্তবের ব্যবচ্ছেদেই ব্যস্ত, বন্দি আমি। পূর্ব কিংবা পর-জনমেও ছিলে এবং থাকবে পর। তোমায় শুধু পাওয়ার আশা পুষতে পারি জন্ম থেকে জন্মান্তর। ← রাত এবং প্রভাত বাসনা →