Skip to content
← All poems

আমি তাদেরই দলে

শোষকের ঘরে আজ জন্মের উল্লাস শোষিতের ঘরে মৃত্যু মাতম। আয়েশের পালঙ্কে শ্বেত পাথরে সাজে আজ কুটিলতা। সুবোধ ভিজে কাক, কার্তিকের বরফ ঠান্ডা জলে। নেকরের হুহু ডাকে আজ চাপা পড়ে আজ পূর্নিমার সম্ভ্রম। অযোগ্যে যেখানে লুটে নেয় সকল রাস্ট্রের সম্মান। সেখানে কিংবদন্তীরা চাপা পড়ে মরা ঘাসের তলে। ন্যায়ের দুর্ভিক্ষে যেখানে অসমতা ছাড়ায় হিমালয়ের চূড়া। শৈবালের এক ফোটা শিশির যেখানে গিলে খায় দিঘির জলের মহিমা। সেখানে তুমি আমায় প্রশ্ন কর আমি কাদের দলে? আমার উত্তর সোজা আর সহজ। যাদের জীবন কেটে যায় শুধু স্রষ্টার সুবিচারের আশায়, যাদের মরন আসে দিনে একবার, প্রতিদিন, যাদের পাজরের ইটে গড়ে উঠে শোষকের শিষমহল, যারা সংখ্যায় বেশি, আমি তাদেরই দলে।

2026