Skip to content
← All poems

আকাঙ্ক্ষা

আমি জানি, সাগরপাড়ে ঝলসে উঠা বালির মতো, মহাকাব্যে একফোটা নীল কালির মতো, সৌন্দর্য আর রুপে-গুনে তুচ্ছ আমি। তবুও তোমায় দিতাম, শ্রাবন-স্নিগ্ধ কদমফুল আর কেয়া যতো, ভাদ্রে-ভাসা সাদা বক আর দেয়া যতো, সঙ্গে দিতাম মম প্রনয় গুচ্ছ আমি। সেদিন তবে, দূর সাহারায় একটানা ঝুম বৃষ্টি হতো, কাকের গলাও মধুর চেয়ে মিষ্টি হতো, একবার যদি চক্ষু তুলে চাইতে তুমি। কি আর হতো? আল্পস বা এভারেস্ট কি আর উল্টে যেতো? মহাবিশ্বের কিইবা এমন আসতো যেতো? এই জনমেই আমার যদি হইতে তুমি?

2025