সমর্পণ
আমার চিলেকোঠার শখ
তাতে খাচায় বন্দি বক
আমার ঘড়ির ভাঙ্গা কাচ
আমার কাল কিংবা আজ
আমার সব কিছুতেই তুমি।
আমার চ্যাপ্টা বালিশ খানি
পাশের গ্লাসে অর্ধেক পানি
আমার ধোয়ার নিকোটিনে
তুমি বাড়ছো দিনে দিনে
ঋনে তোমার,
যাচ্ছি ডুবে আমি।
আমার জানালার ঐ চাঁদ
তাতে মিথ্যে ঘুমের ফাদ
আমার সিলিং ফ্যানের হাওয়া
কিছু তুচ্ছ চাওয়া পাওয়া
সবই তোমার,
তুমি সবার চেয়ে দামী।
আমি চশমার সাদা ফ্রেমে
তুমি আসো যখন নেমে
তোমার পায়ের জোড়া নুপুর
ভাঙ্গে আমার অলস দুপুর।
ধরে হাতটি তোমার আমি
নামি সুখের বিলে নামি।