একাকীত্বের আগমন
রাতের কালো আকাশ ভেঙ্গে
সেদিনও উঠেছিলো আধখানা চাঁদ।
পশ্চিম থেকে পুবের দালানের দিগন্তে
অদৃশ্য হয়েছিলো একটা শহুরে বাজ।
বুকের লাল ক্ষত বসন্তের সবুকে ঢেকে
সেদিন আমার সাথে সেই বাতাসে
দুলেছিলো মেহেদী পাতার দল।
দুটো চায়ের কাপ টেবিলে নিয়ে
যেদিন আমি বসেছিলাম একা,
আধা পূর্ণ শীতল চায়ের প্রতিচ্ছবিতে
দুলেছিলো শুধু একটা ল্যাম্পপোস্ট ও আমি।